চীন নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: মির্জা ফখরুল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

চীন নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

২৪ জুন ২০২৫

চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত—এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের প্রত্যাশা জানানো হয়েছে। পাশাপাশি তারা নির্বাচনের পর গঠিত নতুন সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্য বৈষম্য দূরীকরণে সহযোগিতা চাওয়া হয়। একইসঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT