অপতথ্য রোধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

অপতথ্য রোধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

ঢাকায় ইউনেস্কোর প্রধান ড. সুসান ভাইজ তার যমুনা বাসভবনে সাক্ষাৎ করলে অপতথ্য প্রতিরোধ ও নৈতিক মান বজায় রেখে গণমাধ্যমকে সহায়তায় একটি কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ইউএনডিপি ও ইউনেস্কোর যৌথভাবে প্রস্তুত করা ‘An Assessment of Bangladesh’s Media Landscape: Focusing on Free, Independent and Pluralistic Media’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগে ইউনেস্কোর কর্মকর্তারা এই সাক্ষাৎ করেন।

প্রতিবেদনটির জন্য অপেক্ষার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রধান সমস্যা হচ্ছে অপতথ্য ও ভুয়া খবর। কিছু অপতথ্য বিদেশ থেকে ছড়ানো হয় এবং কিছু তাতে স্থানীয়ভাবে জড়িত। এটি যেন এক ধরনের অবিরাম বোমাবর্ষণ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT