নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

উত্তরায় সাবেক সিইসি কে এম নূরুল হুদা আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে
c2ef2b13366d7d45ce50891e469769ec-68580f269c7d6

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২২ জুন) সন্ধ্যায় উত্তরার ১১ নম্বর সেক্টরে স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলে এবং পরে পুলিশে সোপর্দ করে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, উত্তেজিত জনতা সাবেক সিইসিকে আটক করলে পুলিশ তাৎক্ষণিকভাবে নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেয়। এরপর তাকে গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে হস্তান্তর করা হয়। ডিসি মহিদুল বলেন, ‘তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শেরেবাংলা নগর থানায় একটি মামলা রয়েছে। সেখান থেকে তাকে থানায় হস্তান্তর করা হবে।’ পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির দায়ের করা একটি মামলার কয়েক ঘণ্টার মধ্যেই কে এম নূরুল হুদাকে আটক করা হলো। মামলায় ১০ম, ১১তম এবং ১২তম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা তৎকালীন নির্বাচন কমিশনের ২৪ জন সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির অভিযোগ, ওই নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT