বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা

মো রিফাত খান , বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. তানবীরুল ইসলাম জিয়ান সভাপতি এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মো. সাহরিয়ার আলম পাবেল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রবিবার (১২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দীন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম আহমেদ। সহ-সভাপতি পদে রয়েছেন তাসকিয়া আহমেদ রূপন্তী, ইকবাল হাসান মাহমুদ সাজিদ, আরাফ আলম, জান্নাতুল মাওয়া ইমু এবং মো. রেদওয়ানুর তাজিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মশিউর রহমান খান এবং ক্লাবের মডারেটর মামুন কবির।

উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দীন বলেন, “বার্ষিক সভার মাধ্যমে কমিটি ঘোষণা অত্যন্ত ইতিবাচক একটি দিক। আশা করা যায় নতুন কমিটি দায়িত্বশীলতার সঙ্গে তাদের কাজ সম্পন্ন করবে।”

নবনির্বাচিত সভাপতি মো. তানবীরুল ইসলাম জিয়ান বলেন, “ক্যারিয়ার ক্লাব সর্বদা ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। আমরা আগের কমিটির ধারাবাহিকতা বজায় রেখে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”

সাধারণ সম্পাদক মো. সাহরিয়ার আলম পাবেল বলেন, “বুটেক্স ক্যারিয়ার ক্লাব ক্যাম্পাসে সবার মাঝে যে প্রত্যাশা তৈরি করেছে, আমরা সেটি পূরণে সচেষ্ট থাকব।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT