নোটিশ:
শিরোনামঃ
সড়কে মৃত্যু কমাতে অভিযান নয়, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা চাই এআই প্রতিযোগিতায় ডিপসিকের প্রায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সেরা পরিস্থিতিতেও উষ্ণতা ১.৭–১.৮ ডিগ্রি বাড়তে পারে: জাতিসংঘ তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যাম্পি, বাতিল দুই শতাধিক ফ্লাইট হুতি হামলায় সরবরাহ উদ্বেগ, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চে PHP ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে হ্যাকিং প্রচেষ্টা বেড়েছে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড আলিস আল ইসলাম বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সূচি ঘোষণা সাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

বিইউপির মহিমা রহমানের ‘সুগার সাইকেল’ পেলো সেরা উদ্যোগের স্বীকৃতি

আবদুল্লাহ আল মাহিন, বিইউপি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে
1000051380
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর দুর্যোগ ব্যবস্থাপনা ও সহনশীলতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী মহিমা রহমান ‘গ্রিন ভয়েসেস মাস্টার বুটক্যাম্প ২০২৫’ এ ‘আইডিয়া চ্যাম্পিয়ন’ খেতাব অর্জন করেছেন। তাঁর উদ্যোগ ‘সুগার সাইকেল’ দেশের ৮০টি প্রস্তাবনার মধ্যে থেকে নির্বাচিত হয়ে বিজয়ী পাঁচটি প্রকল্পের একটি হিসেবে স্থান পেয়েছে এবং পেয়েছে ১ লাখ টাকা প্রারম্ভিক অর্থ সহায়তা।
দ্য আর্থ আয়োজিত এই বুটক্যাম্পে সহযোগিতা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন এবং নেদারল্যান্ডস দূতাবাস। পরিবেশ ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক চিন্তার বিকাশে এ আয়োজনটি দেশের উদীয়মান তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগে উৎসাহ জোগায়।
মহিমার প্রকল্প ‘সুগার সাইকেল’ আখের বর্জ্য পুনঃব্যবহার করে পরিবেশবান্ধব শিল্পকর্ম তৈরি করে এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে কাজ করে। এ প্রকল্পে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশসচেতনতার দুর্দান্ত সম্মিলন ঘটেছে।
এই সাফল্য মহিমা রহমানের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রতি তাঁর অঙ্গীকারকে তুলে ধরে। তাঁর এই অর্জন দেশের যুব-নেতৃত্বাধীন জলবায়ু উদ্যোগগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT