বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ: বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
স্কটল্যান্ড অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের বিশাল সংবর্ধনা ইট–কংক্রিটের ভিড়ে বার্ডের ফুলবাগান: নীরব সৌন্দর্যে প্রাণের আশ্রয় ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল  ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ আড়াইহাজারে হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ১০টি মোবাইল ভাঙচুর, ভিডিও ভাইরাল আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ শুরু, তিন সপ্তাহ চলবে টেকনাফ সীমান্তে নাফ নদে মাইন বিস্ফোরণ: যুবকের পা উড়ে গেল, সড়ক অবরোধ

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ: বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ–ভারত সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস–এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া অংশে ভারতীয় গরু পাচারকারীকে ধাওয়া করার সময় পশ্চিমবঙ্গের কোচবিহার–১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের একটি টহল দল সীমান্তের কাছাকাছি চলে আসে। এ সময় ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ (বডি নম্বর ২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৫০ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

বিষয়টি নজরে আসার পর আঙ্গরপোতা বিওপিতে দায়িত্বরত বিজিবির একটি টহল দল ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দহগ্রাম ফাঁড়ির ইনচার্জ তাজিরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে গরু পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে বিএসএফ সদস্য অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক করার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।

রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সেলিম আল দীন জানান, ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী তিনবিঘা করিডোর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার পরপরই উভয় পক্ষের মধ্যে টেলিফোনে যোগাযোগ স্থাপন করা হয় এবং স্থানীয় পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম ও প্রটোকল অনুসরণ করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বর্তমান ঘটনাতেও একই প্রক্রিয়া অনুসরণ করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হবে।


 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT