নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

রাঙামাটিতে শেখ মুজিবের মুর্তি ভাঙা শুরুঃ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৫৮ বার দেখা হয়েছে
12_20250516_225417_0011

রাঙামাটি শহরের ভেদভেদী সার্ভার স্টেশন এলাকায় স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা শুরু করেছেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা ব্যানারে আন্দোলনরত বিক্ষোভকারীরা। শুক্রবার (১৬ মে) বিকেল থেকে তারা নিজ উদ্যোগে ভাস্কর্য অপসারণের কাজ শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ ৯ মাস ধরে প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানানো হলেও ভাস্কর্য অপসারণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের নির্লিপ্ততায় বাধ্য হয়ে তারা নিজেরাই এটি অপসারণে এগিয়ে এসেছেন।

আন্দোলনকারী মো. ইমাম হোসাইন, রাঙামাটি সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, বলেন, “সারাদেশে ফ্যাসিবাদের কোনো মূর্তি নেই, অথচ আমাদের রাঙামাটিতে এখনো রয়েছে। প্রশাসন বারবার আশ্বাস দিলেও কিছু করেনি। তাই আজ আমরা ছাত্র-জনতা নিজেরাই এই মূর্তি অপসারণের কাজ শুরু করেছি।”

জাতীয় নাগরিক পার্টির রাঙামাটি জেলার সদস্য ওয়াহিদুজ্জামান রোমান বলেন, “আমরা ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছি, কিন্তু প্রশাসনের কোনো সাড়া পাইনি। তাই বাধ্য হয়ে নিজ হাতে এই ভাস্কর্য ভাঙা শুরু করেছি। এর মাধ্যমে রাঙামাটি কলঙ্কমুক্ত হবে।”

এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে রাঙামাটি প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা প্রশাসনকে ১২ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। ঘোষণা দেওয়া হয়, শুক্রবার জুমার পর বিকেল ৩টা থেকে ‘মার্চ ফর ফ্যাসিবাদী আইকন’ কর্মসূচি শুরু হবে এবং সার্ভার স্টেশনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।

আন্দোলনকারীরা একে কেবল একটি ভাস্কর্যবিরোধী আন্দোলন নয়, বরং স্বৈরতন্ত্র, আধিপত্যবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ হিসেবে দেখছেন।

এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT