চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পেটালো বিএনপি নেতা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পেটালো বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে
বিএনপি নেতা

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না দেওয়ার জেরে এক যুবদল নেতাকে নির্মমভাবে পিটিয়েছেন স্থানীয় পৌর বিএনপির এক নেতা—এমন অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তি যুবদলের স্থানীয় নেতা ও পেশায় ঠিকাদার।

ঘটনাটি ঘটেছে শনিবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার বামনহাটা বাজার এলাকায়। ভুক্তভোগী ফারুক হোসেন ভূঞাপুর পৌরসভার বামনহাটা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

ফারুকের ভাই মেহেদী হাসান জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে স্থানীয়ভাবে চারটি ডাস্টবিন নির্মাণের কাজ পেয়েছিলেন ফারুক। এ কাজে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লাল মামু খান তার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লাল মামু খান হাতুড়ি দিয়ে ফারুককে মারধর করেন বলে অভিযোগ।

আহতের অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা লাল মামু খানের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিষয়টি কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, “ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT