বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাগর।
এই ব্যাপারে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেন। ওনার প্রতিষ্ঠার কারণে আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের আইডেন্টিটি বহন করতে পারছি। ওনার এই দীর্ঘদিনের অসুস্থতায় আমরা যে যেখানে আছি সবাই  উনার জন্য দোয়া করি উনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
‎তিনি আরো বলেন, ‘ উনি শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, উনি বর্তমানে বাংলাদেশের একমাত্র অবিভাবক। উনার অনুপস্থিতিতে দেশে যে অরাজকতা সৃষ্টি হবে তা যেন তৈরি না হয় এবং আমরা যেন আমাদের অভিভাবকে পরিপূর্ণ সুস্থভাবে পেতে পারি সেই দোয়াই করি। ‘
কুবি শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আপনারা সবাই জানেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুবই  অসুস্থ। তার জন্য আমরা প্রত্যেকের  কাছে দোয়া চাই। আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে  এবং প্রত্যাশা করি সবাই সবার জন্য দোয়া করবেন। এই প্রত্যাশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT