গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর

- আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
- ৩১৭ বার দেখা হয়েছে


বাংলাদেশ সেনাবাহিনী গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার দুপুরে বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি সচেতনতামূলক পোস্টে এই পরামর্শ দেওয়া হয়।
সেখানে বলা হয়, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। তথ্যের সত্যতা যাচাই করুন এবং সচেতন থাকুন।”
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছে। এর মাধ্যমে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
অনলাইনে কোনো প্রেস বিজ্ঞপ্তি, ছবি বা বার্তা দেখলেই তা সত্য ধরে নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট বা যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ মিলিয়ে দেখা জরুরি। একই তথ্য একাধিক নির্ভরযোগ্য উৎসে পাওয়া যাচ্ছে কি না সেটিও যাচাই করা উচিত। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান বা নিরাপত্তা বাহিনীর লোগো ব্যবহার করে তৈরি ভুয়া বার্তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই যাচাই ছাড়া এমন কনটেন্ট শেয়ার না করাই দায়িত্বশীল আচরণ।






Leave a Reply