বাংলাদেশ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা

বাংলাদেশ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

১৬ আগস্ট ২০২৫

বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। শুক্রবার (১৫ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

ড. ইউনূস বলেন, গত এক বছরে সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার এবং ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনী সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষের দিকে প্রকাশিত হবে। তার দাবি, বাংলাদেশ এখন সঠিক পথে এগোচ্ছে।

এছাড়া শ্রমবাজার সম্প্রসারণ ও হালাল পণ্য খাতের সম্ভাবনা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বাংলাদেশের হালাল পণ্যের উৎপাদনে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এবং এ খাতে মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মালয়েশিয়া সরকারের প্রতি তিনি আহ্বান জানান স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার। একই সঙ্গে এ খাতে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT