বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ, যুক্ত হলো জাতীয় প্রতীক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ, যুক্ত হলো জাতীয় প্রতীক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

বাংলাদেশ পুলিশ দীর্ঘদিনের প্রচলিত লোগোতে আনে নতুন রূপ। নতুন এই লোগোতে যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদান—শাপলা ফুল, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপর জ্বলজ্বল করছে ‘পুলিশ’ শব্দটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক অফিসিয়াল পত্রে নতুন লোগো সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, বর্তমান লোগোর পরিবর্তনসংক্রান্ত সিদ্ধান্ত অনুযায়ী নতুন লোগো আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই দেশজুড়ে পুলিশ ইউনিটগুলোতে নতুন লোগোর ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিফর্ম, দপ্তরের পতাকা, সাইনবোর্ড এবং সংশ্লিষ্ট সব সরঞ্জামে নতুন লোগো যুক্ত করার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুব শিগগিরই সারাদেশে একযোগে সব ইউনিটে নতুন লোগোর ব্যবহার শুরু হবে।

উল্লেখ্য, নতুন লোগোতে জাতীয় উপাদানের অন্তর্ভুক্তি দেশের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এটি পুলিশের আধুনিক ও উন্নয়নমূলক ভাবনার প্রতিফলন, যা বাহিনীর পরিচয় আরও সমৃদ্ধ করবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT