যারা মাথা নত করে, তারা বাঁচে না ইতিহাসে — ইরানকে আয়েশা গাদ্দাফি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

যারা মাথা নত করে, তারা বাঁচে না ইতিহাসে — ইরানকে আয়েশা গাদ্দাফি

রোহিত, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৯৭ বার দেখা হয়েছে

লিবিয়ার প্রয়াত নেতা কর্ণেল মুয়াম্মার গাদ্দাফির কন্যা আয়েশা গাদ্দাফি ইরানের জনগণের প্রতি এক আবেগময় আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,

“ওহে ইরানের গর্বিত ও সংগ্রামী জনগণ!
আমি এমন একজন নারী, যার দেশ ধ্বংস হয়েছে শত্রুর হাতে নয়, বরং পশ্চিমাদের মিষ্টি কথার ফাঁদে। তারা আমার বাবাকে বলেছিল, ‘পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করো, বিশ্ব তোমার জন্য খুলে যাবে।’

আমার বাবা বিশ্বাস করে ছিলেন, কিন্তু ফলাফল ছিল বেদনাদায়ক—ন্যাটোর বোমায় লিবিয়া ছারখার হয়ে গেল। আমরা হারালাম স্বাধীনতা, সম্মান আর ঘরবাড়ি।

ইরানের ভাই ও বোনেরা!
তোমাদের দৃঢ়তা, নিষ্ঠা ও আত্মমর্যাদা এই উপমহাদেশে এক উজ্জ্বল দৃষ্টান্ত। যারা মাথা নত করে, তারা ইতিহাসে হারিয়ে যায়; আর যারা সংগ্রাম করে, তারা চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে।

আত্মসমর্পণ নয়, প্রতিরোধই জাতির গৌরব। পশ্চিমাদের প্রতিশ্রুতি যতই মধুর হোক না কেন, তারা শেষমেশ ধ্বংসই ডেকে আনে।

ভালবাসা ও সংহতিতে — আয়েশা গাদ্দাফি

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT