প্রথমবারের মতো অন্নপূর্ণা-১ এ বাংলাদেশের পতাকা ওড়ালেন পর্বতারোহী বাবর আলী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১ অসহায়-প্রতিবন্ধী পরিবারে ঈদ উপহার দিল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি শোক প্রস্তাবে আবরার-ওসমান হাদি- ফেলানীর নাম চাইলেন নাহিদ ইসলাম সংসদ হবে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র—প্রথম অধিবেশনেই তারেক রহমানের ঘোষণা আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস

প্রথমবারের মতো অন্নপূর্ণা-১ এ বাংলাদেশের পতাকা ওড়ালেন পর্বতারোহী বাবর আলী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৩৩ বার দেখা হয়েছে
অন্নপূর্ণা-১ শৃঙ্গ জয়
প্রথম বাংলাদেশী হিসেবে অন্নপূর্ণা ১ অভিযান করলেন বাবর আলী

হিমালয়ের অন্যতম বিপজ্জনক পর্বতের শীর্ষে পৌঁছে ইতিহাস গড়লেন চট্টগ্রামের চিকিৎসক ও অভিযাত্রী

হিমালয়ের অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) পর্বতের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন পর্বতারোহী ডা. বাবর আলী। আজ সকালে (৭ এপ্রিল) তিনি সফলভাবে বিশ্বের দশম সর্বোচ্চ এবং অন্যতম বিপজ্জনক পর্বতের শীর্ষে পৌঁছান। তাঁর এই অভিযানে সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা গাইড ফূর্বা অংগেল শেরপা।

বাবরের এই সাফল্য নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর প্রতিষ্ঠাতা মোহন লামসাল। এ অর্জনের মাধ্যমে বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যোগ হলো আরেকটি গর্বের অধ্যায়।

অন্নপূর্ণা ১ অভিযানে বাবর আলী

চিকিৎসক থেকে অভিযাত্রী: বাবর আলীর অসাধারণ যাত্রা

চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাবর আলী পেশায় একজন চিকিৎসক। পর্বতারোহণের প্রতি তাঁর দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। ২০২৪ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে মাউন্ট এভারেস্ট (৮,৮৪৯ মিটার) এবং লোৎসে (৮,৫১৬ মিটার) জয় করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসেন।

অন্নপূর্ণা অভিযানের বিস্তারিত পরিকল্পনা ও প্রস্তুতি

অন্নপূর্ণা-১ শৃঙ্গ জয় করতে বাবর আলী ২৪ মার্চ ঢাকা থেকে নেপাল যান। ২৮ মার্চ তিনি পোখারা হয়ে অন্নপূর্ণা বেসক্যাম্পে পৌঁছান। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে ক্যাম্প ১ (৫,২০০ মিটার) এবং ক্যাম্প ২ (৫,৭০০ মিটার)-এ রাত্রিযাপন করেন। ২ এপ্রিল তিনি আবার বেসক্যাম্পে ফিরে আসেন, এবং আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করে সামিটের চূড়ান্ত পরিকল্পনা করেন।

আরও পড়ুনঃ

“ট্রান্সশিপমেন্ট বাতিলে বাণিজ্যে ক্ষতি হবে না”- বাণিজ্য উপদেষ্টা

সাফারি ছবি বিতর্কে প্রথমবার সাকিবের মুখোমুখি ব্যাখ্যা

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, ৬ এপ্রিল পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকবে। সেই অনুযায়ী ৩ এপ্রিল বাবর ক্যাম্প ১ এবং ৪ এপ্রিল ক্যাম্প ২ এবং ৩ (৬,৫০০ মিটার)-এ পৌঁছান। সাধারণত ৭,৪০০ মিটারে ক্যাম্প করে সামিট পুশ করা হয়, তবে প্রতিকূল আবহাওয়া বিবেচনায় তিনি ৬ এপ্রিল রাতেই ক্যাম্প ৩ থেকে চূড়ার দিকে রওনা দেন এবং সফলভাবে ৭ এপ্রিল সকালে অন্নপূর্ণা-১ শৃঙ্গ জয় করেন।

নতুন দিগন্তের উন্মোচন

অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান বলেন, “বাবর আলীর এই সাফল্য বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে একটি মাইলফলক। তাঁর সাহস, অধ্যবসায় ও পেশাদারিত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

তিনি আরও জানান, বাবর আজ ক্যাম্প ২–এ নেমে আসার চেষ্টা করবেন এবং আগামীকাল (৮ এপ্রিল) বেসক্যাম্পে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

পৃষ্ঠপোষকদের সহযোগিতা

বাবর আলীর এই উচ্চাভিলাষী অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে একাধিক প্রতিষ্ঠান:
ভিজ্যুয়াল নীটওয়্যার্স লিমিটেড, ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড, এডিএফ এগ্রো, ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ব্লু জে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT