মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত আবরার ফাহাদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত আবরার ফাহাদ

সাবাস বাংলাদেশ ডেস্ক.
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৫-এ ভূষিত করা হচ্ছে।

অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার প্রতীক ও মুক্ত চিন্তার প্রতিচ্ছবি হিসেবে পরিচিত আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর নিজ ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করে তৎকালীন সরকার-সমর্থিত ছাত্র সংগঠনের কিছু সদস্য। তার এই আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হচ্ছে।

সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৫-এ ভূষিত করা হচ্ছে।

আসিফ মাহমুদ ফেসবুক পোস্ট

তিনি এক পোস্টে লেখেন, “অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক ও মুক্তচিন্তার প্রতিচ্ছবি আবরার ফাহাদ। তার আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ড দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে আন্দোলনের প্রতীক হিসেবে তাকে আজও স্মরণ করা হয়।

আবরার ফাহাদের মৃত্যু দেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তার শোকাবহ মৃত্যুর পর শিক্ষার্থীরা তাঁর হত্যার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে, এবং এই ঘটনার পর দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা বন্ধের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আবরারের সাহসী ভূমিকায় জনগণের মধ্যে অঙ্গীকার জাগ্রত হয়, যাতে দেশের তরুণ সমাজ ন্যায় প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার জন্য আরও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে। মরণোত্তর স্বাধীনতা পদক প্রাপ্তি তাঁর আত্মত্যাগকে স্মরণ ও সম্মান জানাতে একটি বিশাল উদ্যোগ।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT