নোটিশ:
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা ফেরাতে চাই স্বচ্ছ সাইবার নিরাপত্তা ব্যবস্থা এশিয়ার শেয়ারবাজারে দরপতন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে কঙ্গোয় ইবোলা সতর্কতায় সাড়া দিতে গিয়ে নার্স নিহত, স্বাস্থ্যকর্মী আহত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ–জাপান শীর্ষ বৈঠক ২৭ অক্টোবর, বিনিয়োগ ও বাণিজ্য আলোচনায় কীটনাশক আমদানি ও ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণের উদ্যোগ: কৃষিমন্ত্রী দুই মাস পর বাংলাদেশে নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু অর্থবছরের শুরু থেকে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত তিন দিন বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়ে ৩৪ কোটি ডলারের বেশি

বিএনপি সরকারের শপথে হেফাজত আমিরকে আমন্ত্রণ; পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার দেখা হয়েছে
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে এ আমন্ত্রণ জানান তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান।

একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন–এর কাছে শপথ নেবেন। পরে বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

এদিকে আজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রাজনৈতিক সৌজন্যতা রক্ষা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।

তারেক রহমানের এই বিজয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক অঙ্গনে এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT