নোটিশ:
শিরোনামঃ
রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

জাতীয় ডেস্ক
- আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
- ২২ বার দেখা হয়েছে


সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের সময়সীমা ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি এ সিদ্ধান্ত জানায়।
বিমান কর্তৃপক্ষ বলেছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতি ও হামলার আশঙ্কা বিবেচনায় যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থগিতাদেশ বাংলাদেশ সময় অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
জরুরি যাতায়াতের প্রয়োজন হলে যাত্রীদের জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। বাড়তি চাহিদা সামলাতে ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট চালানো হচ্ছে; এই বাড়তি সেবা ৪ নভেম্বর পর্যন্ত চলবে। মদিনার নিয়মিত ফ্লাইট অব্যাহত রয়েছে।
প্রতীকী ছবি।
কীটনাশক আমদানি ও ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণের উদ্যোগ: কৃষিমন্ত্রী
26 October 2026
এই ধরনের আরও নিউজ






Leave a Reply