বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৫ বার দেখা হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত হয়ে রয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছুক অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসির অবস্থান ভিন্ন—তারা চায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলুক বাংলাদেশ দল।

এই ইস্যুতে বিসিবির পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসির কাছে একটি চিঠি পাঠিয়েছে পিসিবি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য নিশ্চিত করেছে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি নিজেদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায়। বিষয়টি সমাধানের জন্য আজ (বুধবার) একটি বৈঠক আহ্বান করেছে আইসিসি। যদিও পিসিবির পাঠানো চিঠির পরই এই বৈঠক ডাকা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, বাংলাদেশ ইস্যুতে ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আইসিসির সর্বশেষ বৈঠকেও উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় ছিল। একাধিক বৈঠক হলেও বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটেনি।

ক্রিকইনফো আরও জানায়, বিষয়টি পুনর্বিবেচনার জন্য আইসিসি ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তবে বিসিবি জানিয়েছে, তারা আইসিসির কাছ থেকে কোনো নির্দিষ্ট ডেডলাইন পায়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের লিগ পর্বের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT