”আল্লাহর কটূক্তিকারীদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে” - আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

”আল্লাহর কটূক্তিকারীদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে” – আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

চট্টগ্রামে আল্লাহ ও রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৮ নভেম্বর) আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ঘোষণা দেন, কটূক্তিকারীদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগঠনের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, “আল্লাহর কটূক্তিকারীদের বাংলাদেশে কোনো স্থান নেই। তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি দেশে ধর্ম অবমাননার বিভিন্ন ঘটনার বিচার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।

সমাবেশে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ওলামায়ে কেরামের সমর্থন ছাড়া দেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না। তিনি অভিযোগ করেন, ধর্ম অবমাননার ঘটনায় বিচার না হওয়ায় উগ্রতা সৃষ্টি হচ্ছে এবং দলীয় স্বার্থে কেউ কেউ “বাউলদের পক্ষে অবস্থান” নিচ্ছেন। তিনি আরও বলেন, “আল্লাহ-রাসুলকে যারা গালি দেবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। প্রয়োজন হলে রাজপথে রক্ত দেব, শহীদ হব।”

মহাসচিব সতর্ক করে বলেন, “বাউলদের পক্ষ যারা নিয়েছেন তাঁদের বুঝেশুনে কথা বলতে হবে। মুসলমানদের ভোট ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না।”

হেফাজতের নেতারা অভিযোগ করেন, ধর্মীয় মূল্যবোধ ও প্রিয়নবীর (সা.) সম্মান রক্ষার জন্য তাদের আন্দোলন ‘রাজনৈতিক নয়’, বরং ‘আস্থাভিত্তিক আন্দোলন’। তারা ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT