নোটিশ:
শিরোনামঃ
এনআইডি সংশোধনকে ভোগান্তিমুক্ত করতে চাই সময়সীমা ও জবাবদিহি ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনা ফের শুরুর ইঙ্গিত, বড় বাধা ভূখণ্ড ও নিরাপত্তা চীন সফরে কিম জং উন, চালু হলো নতুন ইয়ালু নদী সেতু জাতিসংঘ সংস্কার ও বহুপক্ষীয় সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কুয়াকাটায় পর্যটক নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত উন্নয়নের তাগিদ বিদ্যুৎ স্থাপনা পরিদর্শন ও পরীক্ষার ফি পুনর্নির্ধারণ উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনায় ঢাকা সফরে আসছেন জার্মানির উপমন্ত্রী রেশমশিল্পে যান্ত্রিকীকরণ ও প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজলভ্য করার সুপারিশ বাংলাদেশি চোখের রোগীদের জন্য চীনের কুনমিংয়ে বিশেষ সেবা চালু জাতীয় পরিচয়পত্র সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি: ইসি

টঙ্গীতে পাঁচ দিনের জোড় শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে
জোড় ইজতেমা

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম আয়োজিত পাঁচ দিনের জোড় ইজতেমা, যা আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতে শেষ হবে।

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম আয়োজিত পাঁচ দিনের জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমা শেষ হবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবছর বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে জোড় ইজতেমার আয়োজন করা হয়। এখানে তাবলিগের সাথিরা সারা বছরের দাওয়াতি কাজের বিবরণ দেন এবং মুরব্বিদের কাছ থেকে রাহবারি গ্রহণের সুযোগ পান। ইতোমধ্যে দেশ–বিদেশের প্রবীণ মুরব্বিরা টঙ্গীতে এসে পৌঁছেছেন।

তথ্য অনুযায়ী, তাবলিগ জামাতের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই আয়োজন দাওয়াতি কাজের চেতনা জাগিয়ে তোলার বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ। এখান থেকেই সারা বছরের কাজের দিকনির্দেশনা, নকশা, আমল, দাওয়াত, তরতিব এবং দেশের পরিস্থিতি বিবেচনায় করণীয়–বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করা হয়।

জোড় ইজতেমায় অংশ নিতে পারেন শুধুমাত্র তিন চিল্লার সাথিরা এবং কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমরা—যা এ আয়োজনের স্বতন্ত্র মর্যাদা বজায় রাখে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এর পর বিশ্ব ইজতেমার মূল পর্ব আয়োজন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT