নোটিশ:
শিরোনামঃ
২৯ অক্টোবর থেকে ঢাকা–নারিতা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে বিমান নগরের নালা-নর্দমা পরিষ্কার রাখা জনস্বাস্থ্যনীতিরও অংশ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ধোঁয়াশা, সাত প্রদেশে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত তিন লাখের বেশি নেপালের বন্যা পুনর্গঠনে জাতিসংঘ তহবিলের ২ কোটি ডলারের প্রাথমিক বরাদ্দ হরমুজ প্রণালিতে অক্টোবরে জাহাজে হামলার রেকর্ড, বাড়ছে নৌবাণিজ্যের ঝুঁকি ইউরোপের গ্রীষ্মের তাপে ৫০ হাজারের বেশি মৃত্যুর হিসাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাডমিন্টন উন্নয়নে পাঁচ বছরের পরিকল্পনা, দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের লক্ষ্য সুন্দরবনের প্রতিবেশে শিল্পকারখানার বায়ুদূষণ নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশে ৬৩৬ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার খবর ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ

টঙ্গীতে পাঁচ দিনের জোড় শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে
জোড় ইজতেমা

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম আয়োজিত পাঁচ দিনের জোড় ইজতেমা, যা আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতে শেষ হবে।

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম আয়োজিত পাঁচ দিনের জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমা শেষ হবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবছর বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে জোড় ইজতেমার আয়োজন করা হয়। এখানে তাবলিগের সাথিরা সারা বছরের দাওয়াতি কাজের বিবরণ দেন এবং মুরব্বিদের কাছ থেকে রাহবারি গ্রহণের সুযোগ পান। ইতোমধ্যে দেশ–বিদেশের প্রবীণ মুরব্বিরা টঙ্গীতে এসে পৌঁছেছেন।

তথ্য অনুযায়ী, তাবলিগ জামাতের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই আয়োজন দাওয়াতি কাজের চেতনা জাগিয়ে তোলার বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ। এখান থেকেই সারা বছরের কাজের দিকনির্দেশনা, নকশা, আমল, দাওয়াত, তরতিব এবং দেশের পরিস্থিতি বিবেচনায় করণীয়–বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করা হয়।

জোড় ইজতেমায় অংশ নিতে পারেন শুধুমাত্র তিন চিল্লার সাথিরা এবং কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমরা—যা এ আয়োজনের স্বতন্ত্র মর্যাদা বজায় রাখে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এর পর বিশ্ব ইজতেমার মূল পর্ব আয়োজন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT