‘প্রশাসনের পিঠের চামড়া থাকবে না’ বলে হুমকি ইবি ছাত্রদল নেতার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

‘প্রশাসনের পিঠের চামড়া থাকবে না’ বলে হুমকি ইবি ছাত্রদল নেতার

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ বলেন, সাজিদ আব্দুল্লাহ’র হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যদি গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আপনাদের পিঠের চামড়া রাখবে না।
শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচতলায় সাজিদ হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে বিষয় দেয়ার প্রশাসনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সাজিদের একজন আত্মীয় বলেছেন তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এ ঘটনায় কোনো পদক্ষেপ নিয়েছে? কে বা কারা হুমকি দিল প্রশাসন কি তা জানার চেষ্টা করেছে? না, তারা এটা করে নাই।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আবু দাউদ, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, আবু সাইদ রনি, নুর উদ্দিন, রাফিজ-সহ অর্ধশতাধিক নেতাকর্মী।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই ২০২৫ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের লাশ ভেসে থাকতে দেখা যায়। ময়নাতদন্তের রিপোর্টে থেকে জানা যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর দীর্ঘদিন পরে গত সেপ্টেম্বরের ১৬ তারিখে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এই মামলা হাতে পায়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT