নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

আবার ফিরেছে সাদা মাইক্রোবাস ও সাদা পোশাকে অপহরণের দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে
Kidnap in White microbuses
প্রতিকী ছবি–AI generated

স্বৈরাচারী হাসিনার আমলে রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি এক ভয়াবহ মাত্রায় পৌঁছেছিল। গত বছরের আগস্টে হাসিনার পতনের পর একে একে বেরিয়ে আসতে শুরু করেন বছরের পর বছর গুম থাকা অনেকে। এ ধরনের গুমের ক্ষেত্রে একটি সাধারণ প্যাটার্ন দেখা যেত— হঠাৎ করেই জিজ্ঞাসাবাদের কথা বলে সাদা পোশাকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হতো। এরপরে বছরের পর বছর গুম থেকেছেন অনেকে, কাউকে দেওয়া হয়েছে ক্রসফায়ার।

 

সম্প্রতি আবার সেই একই প্যাটার্নে মাইক্রোবাসে তুলে নেয়ার ঘটনা শোনা যাচ্ছে।

 

প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত জোট Private University Students Alliance of Bangladesh (PUSAB) সূত্রে জানা যায়, চলতি আগস্ট মাসেই এ ধরনের দুটি ঘটনার তথ্য তারা পেয়েছেন। তবে দুইজনকেই গাড়িতে তুলে কয়েক ঘণ্টা জেরা করার পর আবার নামিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ ঘটনায়, গতকাল United People’s of Bangladesh (আপ বাংলাদেশ)-এর এক নেতাকে তুলে নেওয়ার তথ্য জানায় PUSAB।

 

এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। অনেকে আবার রাষ্ট্রীয় বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার নিয়েও প্রশ্ন তুলেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT