জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে ইবির ৬১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১ অসহায়-প্রতিবন্ধী পরিবারে ঈদ উপহার দিল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি শোক প্রস্তাবে আবরার-ওসমান হাদি- ফেলানীর নাম চাইলেন নাহিদ ইসলাম সংসদ হবে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র—প্রথম অধিবেশনেই তারেক রহমানের ঘোষণা আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস

জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে ইবির ৬১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী ও ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত এ প্রতিবেদনে মোট ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ১৯ জন শিক্ষককে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে বলা হয়েছে।

জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপরীতে অবস্থান নেওয়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে ১৯ জন শিক্ষকের নাম স্পষ্টভাবে উঠে আসে।

অভিযুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন— অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম ও অধ্যাপক ড. মো. রাসিদুজ্জামান (ইংরেজি বিভাগ), অধ্যাপক ড. বাকি বিল্লাহ ও অধ্যাপক ড. রবিউল হোসেন (বাংলা বিভাগ), সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু (ইংরেজি), সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক (মার্কেটিং), সহকারী অধ্যাপক ড. শহিদুল ইসলাম (এইচআরএম), অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন (ব্যবস্থাপনা), অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও অধ্যাপক ড. সেলিনা নাসরিন (হিসাববিজ্ঞান), অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (অর্থনীতি), সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন (সিএসই), অধ্যাপক ড. মাহবুবর রহমান (ইইই), অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (আইসিটি), অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন (আল ফিকাহ অ্যান্ড ল), অধ্যাপক ড. বেরা মণ্ডল ও অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল (আইন) এবং সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান (ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট)।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপরীতে অবস্থান নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ থাকলেও পরে সময় বাড়ানো হয়। অবশেষে গত ১৩ আগস্ট উপাচার্যের কাছে জমা দেওয়া প্রতিবেদনে মোট ৬১ জনের নাম আসে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT