আট দাবির আল্টিমেটাম: ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন অচল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

আট দাবির আল্টিমেটাম: ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন অচল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

০৮ আগষ্ট ২০২৫

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের কাছে আট দফা দাবি বাস্তবায়নের জন্য আল্টিমেটাম দিয়ে ঘোষণা করেছে, দাবি না মানলে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো—বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব।

গতকাল (৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কফিল উদ্দিন আহমেদ। সমাবেশের আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম পণ্য ও যাত্রী পরিবহন মালিক ফেডারেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

সমাবেশে জানানো হয়, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আট দফা দাবি ইতোমধ্যে যোগাযোগ উপদেষ্টার কাছে পেশ করা হয়েছে। উপদেষ্টা দুটি দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও বাকি দাবিগুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

কফিল উদ্দিন আহমেদ বলেন, “সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি—১১ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে সব দাবি না মানলে ১২ আগস্ট ভোর ৬টা থেকে ১৫ আগস্ট পর্যন্ত ধর্মঘট চলবে। এর পর আর পিছু হটার সুযোগ নেই।”

তিনি ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধনের দাবি তুলে বলেন, “দুর্ঘটনার মামলায় জামিন দেওয়া আদালতের এখতিয়ার, আইন করে তা আটকে দেওয়া সংবিধানবিরোধী।” বাণিজ্যিক যানবাহনের ব্যবহারের মেয়াদ নিয়ে তিনি আরও বলেন, “২০ বছরের বেশি পুরোনো গাড়ি সরিয়ে দিলে দেশের ৮০ শতাংশ গাড়ি রাস্তায় নামতে পারবে না। ফিটনেস থাকা গাড়িকে চলার সুযোগ দিতে হবে।”

পরিবহন খাতের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • চালকদের জামিনসংক্রান্ত আইনের ধারা সংশোধন বাণিজ্যিক যানবাহনের মেয়াদ ৩০ বছর নির্ধারণ এবং ততদিন পর্যন্ত ডাম্পিং বন্ধ রাখা
  • বাণিজ্যিক গাড়িতে অগ্রিম আয়কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার
  • ১২ বছর বয়সী রিকন্ডিশনড গাড়ি আমদানির অনুমতি
  • দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকদের ফেরত দেওয়া
  • মেয়াদোত্তীর্ণ গাড়ির জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন
  • মহাসড়কে থ্রি-হুইলার ও অবৈধ হালকা যানবাহনের জন্য আলাদা লেন চালু
  • ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন
  • শ্রমিক ফেডারেশনের বিদ্যমান ১২ দফা বাস্তবায়ন

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দাবিগুলো না মানে, আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হবে এবং “একবার ধর্মঘট শুরু হলে আর পিছু হটার প্রশ্নই ওঠে না।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT