নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

ইউরোপে অনিয়মিত প্রবেশে বাংলাদেশিদের শীর্ষ অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪১৫ বার দেখা হয়েছে
images-2025-07-13T011623.128

চলতি  বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে সবচেয়ে বেশি অনিয়মিতভাবে প্রবেশ করেছেন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা। ইউরোপীয় সীমান্ত নিরাপত্তা সংস্থা ফ্রন্টেক্সের তথ্যানুসারে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপে প্রবেশ করেছে প্রায় ৭৫,৯০০ জন, যাদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় সবচেয়ে বেশি।

বিশেষ করে মধ্য ভূমধ্যসাগরীয় রুট হয়ে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের আধিক্য স্পষ্ট। ফ্রন্টেক্স জানায়, এ রুটে আগত অভিবাসীর সংখ্যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৯,৩০০ জনে। এর মধ্যে শুধুমাত্র লিবিয়া হয়ে ইতালিতে পৌঁছেছে ২০,৮০০ জন, যা গত বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি।

ইতালির সরকারি পরিসংখ্যানে দেখা যায়, ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত সময়ে দেশটিতে নৌপথে পৌঁছেছে ৩১,৯৪৮ জন অভিবাসনপ্রত্যাশী। এর মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ১০,৩১১ জন—যা মোট অনুপ্রবেশকারীর প্রায় ৩২ শতাংশ।

অন্যদিকে, পূর্ব ভূমধ্যসাগর ও পশ্চিম আফ্রিকান রুটে আগত অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। পূর্ব রুটে ২০ শতাংশ এবং পশ্চিম আফ্রিকায় প্রায় ৪০ শতাংশ হ্রাস পাওয়া গেছে।

এদিকে, সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্কদের ইউরোপে প্রবেশের সংখ্যাও বেড়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহেই এ ধরনের শিশু-কিশোরের সংখ্যা পৌঁছেছে ৫,৫৭৫ জনে, যেখানে গত পুরো বছর এ সংখ্যা ছিল ৮,৭৫২।

ফ্রন্টেক্স বলছে, রুট পরিবর্তন ও ট্রানজিট দেশের নীতিতে পরিবর্তন আনার ফলে কিছু রুটে চাপ কমেছে, তবে মধ্য ভূমধ্যসাগরীয় রুটে এখনও প্রবাহ অব্যাহত। এই রুটে চলতি বছরে প্রাণ হারিয়েছে প্রায় ৭৬০ জন অভিবাসনপ্রত্যাশী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT