রেফারির পকেটে ‘ধর্মীয় কার্ড’, ভাইরাল ম্যাচের মুহূর্ত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

রেফারির পকেটে ‘ধর্মীয় কার্ড’, ভাইরাল ম্যাচের মুহূর্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে
ছবিঃ এক্স

ক্লাব বিশ্বকাপে বেনফিকা ও বোকা জুনিয়র্সের রোমাঞ্চকর ম্যাচটি ২–২ গোলে ড্র হয়। বোকা জুনিয়র্স ২৭ মিনিটেই এগিয়ে যায় দুই গোলে। প্রথমার্ধের যোগ করা সময়ে আনহেল দি মারিয়া এক গোল শোধ দেন বেনফিকার হয়ে। ম্যাচের ৮৪ মিনিটে ওতামেন্দির গোলে সমতা ফেরায় পর্তুগিজ ক্লাবটি।

তবে গোলের উত্তেজনার বাইরে আলোচনায় রয়ে গেছেন ম্যাচের রেফারি, মেক্সিকান সিজার রামোস। ২১ ফাউলের ম্যাচে তিনি দেখিয়েছেন ৪ হলুদ ও ৩ লাল কার্ড। ৮৮ মিনিটে ফিগালকে লাল কার্ড দেখাতে গিয়ে ঘটে মজার এক ঘটনা—পকেট থেকে বেরিয়ে আসে আরেকটি কার্ড, যাতে ছিল ক্যাথলিক ধর্মের পবিত্র চরিত্র ‘গুয়াডালুপের ভার্জিন’-এর ছবি!

রামোস দ্রুত সেটি পকেটে রেখে দিলেও ক্যামেরায় ধরা পড়ে যায় দৃশ্যটি। পরে সংবাদমাধ্যমে নিশ্চিত হয় কার্ডটির বিষয়ে। ঘটনাটি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT