ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোতে বহিষ্কার অভিযান বাড়ানোর নির্দেশ ট্রাম্পের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোতে বহিষ্কার অভিযান বাড়ানোর নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে
ice_agent

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিকে (ICE) যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রধান শহরে বহিষ্কারের অভিযান জোরদার করতে নির্দেশ দিয়েছেন। রোববার রাতে Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অভিযান মূলত ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোকে লক্ষ্য করে চালানো হবে, যার মধ্যে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক সিটি এবং শিকাগোর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

 

ট্রাম্প লিখেছেন, “এই বার্তার মাধ্যমে আইসির সব কর্মকর্তাকে জানানো হচ্ছে, তারা যেন সব শক্তি নিয়োগ করে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় গণবহিষ্কার কর্মসূচি বাস্তবায়ন করে।” তার ভাষায়, এসব বড় শহরে ‘লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী’ বসবাস করছে, যাদের আটকের জন্য প্রচেষ্টা বাড়াতে হবে।

 

এই ঘোষণার আগে থেকেই ICE-এর উপর একটি কোটা চাপিয়ে দেওয়া হয়েছে—প্রতিদিন কমপক্ষে ৩,০০০ জনকে গ্রেফতার করতে হবে। মানবাধিকার কর্মীরা বলছেন, এই কোটা পূরণের চাপে অনেক সময় গৃহহীন মানুষ, এমনকি মার্কিন নাগরিকদেরও ভুলভাবে আটক করা হচ্ছে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের নির্দেশ শুধু অভিবাসীদের নয়, সমাজের প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর জন্যও হুমকিস্বরূপ হতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT