মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ফাঁসি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসমাইল ফকরি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের অধীনে থাকা সংবাদ সংস্থা মিজান অনলাইনের বরাতে এই তথ্য জানা গেছে।

বলা হয়েছে, ইসমাইল ফকরি রাষ্ট্রের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করতেন। ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় বহাল রাখার পর সোমবার তার শাস্তি কার্যকর করা হয়।

খবরে আরও জানানো হয়, ফকরি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং ইরানের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন। ২০২৩ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয় এবং আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা দায়ের করা হয়।

ইরানের বিচার বিভাগ বলেছে, এই শাস্তি ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য বড় ধরনের আঘাত। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের মধ্যে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এ নিয়ে তিনজনের ফাঁসি কার্যকর হলো।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাগুলো দুই দেশের মধ্যে গুপ্তচর যুদ্ধ আরও জটিল করে তুলবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT