নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে উচ্চশিক্ষা বিষয়ক সভায় যাওয়া হলো না বাংলাদেশের তিন ভিসির - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে উচ্চশিক্ষা বিষয়ক সভায় যাওয়া হলো না বাংলাদেশের তিন ভিসির

রাফাসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে
উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব শক্তিশালী করার লক্ষ্যে  ইসলামি সম্মেলন সংস্থার (OIC) বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সংস্থার (COMSTEC) আমন্ত্রণে ৭ দিনের সফরে পাকিস্তান যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবসহ বাংলাদেশের ২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে এই পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব  সাবাস বাংলাদেশের ক্যাম্পাস প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩ জন ভাইস চ্যান্সেল পাকিস্তান যাওয়ার কথা ছিল। আমাদের ফ্লাইটটি ছিল মধ্যপ্রাচ্যের দিয়ে। বর্তমানে যেহেতু মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ চলছে। একটা অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই নিরাপত্তাজনিত কারণে আমরা এ রুটে ফ্লাইটে ট্রাভেল করিনি। একইসঙ্গে আমাদের পাবলিক ইউনিভার্সিটির ২ জন চ্যান্সেলরও কেউ যায়নি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT