নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

কুবি ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা

শারাফাত হোসাইন(কুবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার দেখা হয়েছে
সংগ্রহ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (২৮ জানুয়ারি) প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শুধু পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে। অভিভাবকদের কোন অবস্থাতেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় অভিভাবকরা কেন্দ্রের ভেতর প্রবেশ করতে পারবে না। কমিটির সিদ্ধান্তক্রমে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অভিভাবক প্রবেশের অনুমতি ছিল প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT