পাকিস্তানের পাল্টা হামলা : প্রস্তুত পাকিস্তান, সশস্ত্র বাহিনীকে অনুমতি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাকিস্তানের পাল্টা হামলা : পাল্টা জবাবে প্রস্তুত পাকিস্তান, সশস্ত্র বাহিনীকে অনুমতি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে
পাকিস্তানের পাল্টা হামলা

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের বিমান ও ড্রোন হামলার কড়া জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। বুধবার (৭ মে) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ইসলামাবাদ জানায়, জাতীয় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি ভারতের হামলাকে ‘সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন’ এবং ‘অপ্রীতিকর আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে।

বৈঠকে জানানো হয়, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরজুড়ে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, হামলার জবাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ভূপাতিত হওয়া বিমানের মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯ ও একটি সু-৫৭।

কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভারতের হামলায় ইচ্ছাকৃতভাবে মসজিদ, বাড়িঘরসহ বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে নারী, পুরুষ ও শিশুসহ বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জন্য ভারতকেই দায়ী করে, বিশ্ব সম্প্রদায়ের কাছে নয়াদিল্লিকে জবাবদিহি করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় হামলার তীব্র প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT