নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

চীন-পাকিস্তান-আফগানিস্তান: এক টেবিলে বন্ধুত্ব ও নিরাপত্তা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৩৩ বার দেখা হয়েছে
সংগ্রহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হলো পাকিস্তান, চীন ও আফগানিস্তানের ত্রিপক্ষীয় বৈঠক। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা এবং রাজনৈতিক আস্থা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এতে অংশ নেন চীনের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত ইয়ুই সিয়াওইয়ং এবং পাকিস্তানের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক।

পাকিস্তানি প্রতিনিধি মোহাম্মদ সাদিক এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, কাবুলে অনুষ্ঠিত এই বৈঠক অর্থনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে তিন দেশের মধ্যে মতৈক্যের নতুন সুযোগ সৃষ্টি করেছে।

২০১৭ সালে গঠিত ত্রিপক্ষীয় সংলাপ কাঠামোর আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অতীতের অগ্রগতি ও প্রতিশ্রুতিগুলোর পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে আরেকটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে সম্মত হয় অংশগ্রহণকারী দেশগুলো।

আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ জানায়, বৈঠকে তিন পক্ষই পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT