রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে জখম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে জখম

রাজশাহীতে এক আওয়ামী লীগ কর্মী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গুলিবিদ্ধ ও কোপের আঘাতে গুরুতর আহত এই নেতার নাম রবিউল ইসলাম রবি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার একজন আসামি। হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মদ জানান, আহত রবি নগরীর বিনোদপুর-মীর্জাপুর এলাকার বাসিন্দা। তার ভাই শহিদুল ইসলাম শহিদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) শাখার সভাপতি। হামলায় ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে রবি ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

রবিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। পরে তাকে জরুরি বিভাগ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তার অস্ত্রোপচার চলমান রয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রবির এক পায়ে গুলি লেগেছে এবং অন্য পা ও দুই হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, রবিউলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ২০০৯ সালে রাবি ক্যাম্পাসে সংঘটিত ত্রিমুখী সংঘর্ষে নিহত ছাত্রশিবির নেতা নোমানীর হত্যা মামলা। গত বছরের ২৪ সেপ্টেম্বর ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT