বেরোবিতে রাবির ভর্তি পরীক্ষা, অংশ নিলো হাজারো শিক্ষার্থী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেরোবিতে রাবির ভর্তি পরীক্ষা, অংশ নিলো হাজারো শিক্ষার্থী

মোঃ রবিউল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি, বেরোবি।
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক( সম্মান) ১ম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা।বিভাগীয় শহরে কেন্দ্র হিসেবে প্রথম বারের মতো এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১৯ এপ্রিল) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) পাশাপাশি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এবং দ্য মিলেনিয়াম স্টারস স্কুল এ্যান্ড কলেজ উপকেন্দ্রে দুই শিফটে অনুষ্ঠিত হয় এ ভর্তি পরিক্ষা। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ১ম শিফট এবং বেলা ২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত ২য় শিফটে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরিক্ষায় মোট ৮ হাজার ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৬৩ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫০০ জন এবং দ্য মিলেনিয়াম স্টার স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ২৯৩ জন ভর্তিচ্ছু পরিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী বলেন,তিনটি কেন্দ্রেই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যেসকল প্রতিনিধি এসেছে তারা তিনটি কেন্দ্রেই পরিক্ষা পর্যবেক্ষণ করছে। বিভাগীয় শহরের কেন্দ্র হিসেবে বেরোবি’কে বেছে নেওয়ায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও উল্লেখ করেন, ৯৫ শতাংশ ভর্তিচ্ছু পরিক্ষার্থী এ পরিক্ষায় অংশগ্রহণ করেছে, যা আশাব্যঞ্জক।

ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা জানান, বিভাগীয় শহরে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমরা খুবই আনন্দিত। এ ভর্তি পরিক্ষা শুধু রাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলে যাতায়াতসহ নানা ভোগান্তির শিকার হতে হতো। বিভাগীয় শহরে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমাদের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকেরা জানান,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সময়োপযোগী এবং কার্যকরী ।এতে আমাদের সন্তানেরা সুন্দর ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারছে । আমরা আশাবাদী রাবি প্রশাসন আগামীতেও তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয় এবং আগামী ২৬ এপ্রিল (শনিবার) সি ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT