নোটিশ:
শিরোনামঃ
নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী

শহিদুল ইসলাম, প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে
নানিয়ারচরের দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে নানিয়ারচর জোন। মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও শিক্ষা উপকরণ দেওয়া হয়।

১৩ অক্টোবর সকাল ১১টায় নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের মেজর শেখ মোহাম্মদ নাঈম। এ ছাড়া লেফটেন্যান্ট শোয়াইব রহমান সাবিল উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি নিয়মিত স্কুলে উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা শিক্ষা উপকরণ গ্রহণ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT