নোটিশ:
শিরোনামঃ
বাংলাদেশি স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানে সহায়তার আশ্বাস

ডেস্ক
- আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
- ৭ বার দেখা হয়েছে


বাংলাদেশের স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বীকৃতি, দেশে কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে নীতিগত সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সরকার।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ আর্ক সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ কথা বলেন।
তিনি জানান, দেশে প্রতিবছর প্রায় এক হাজার স্থপতি স্নাতক হন। তাঁদের জন্য চাকরির সুযোগ তৈরি এবং আন্তর্জাতিকভাবে ডিগ্রির গ্রহণযোগ্যতা বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় প্রয়োজন।
ক্যানবেরা অ্যাকর্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে স্থপতি ইনস্টিটিউট, ইউজিসি ও অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সহযোগিতার ওপর জোর দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম ও স্টুডিও-ল্যাব সুবিধা উন্নয়নের কথাও উঠে আসে।
সূত্র: বাসস, ৯ অক্টোবর ২০২৬।
সেপ্টেম্বরে বিদেশে কর্মসংস্থান ২৯ শতাংশ কমেছে
5 October 2026
এই ধরনের আরও নিউজ





