লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গুলির অভিযোগ বিএসএফের বিরুদ্ধে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গুলির অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গুলি করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ৮৯৪ নম্বর মেইন পিলারের ৬ এস সাব পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত যুবকের নাম হাসিবুল আলম (২৪), তিনি মধ্য সিঙ্গিমারী এলাকার বাসিন্দা ও জাহিদুল ইসলামের পুত্র। বর্তমানে তিনি ভারতের কুচবিহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে ভারতের শীতলকুচি থানার নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। এ সময় তারা হাসিবুলকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এবং বিএসএফের গাড়িতে তোলার সময় তাকে গুলি করে।

ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী—বিজিবি ও বিএসএফ—এর মধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। তবে এ বিষয়ে ৬১ বিজিবি’র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, স্থানীয়দের দাবি অনুযায়ী, হাসিবুলকে বিএসএফ ধরে নিয়ে গুলি করেছে। তবে বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT