দৌলতদিয়া যৌনপল্লীর ‘সর্দারনী’ ঝুমুর ও তার স্বামী আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

দৌলতদিয়া যৌনপল্লীর ‘সর্দারনী’ ঝুমুর ও তার স্বামী আটক

জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী থেকে)
  • আপডেট সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে
পুলিশের হাতে আটক (বাম থেকে দ্বিতীয়) দৌলতদিয়ার যৌনপল্লীর সর্দারনী খ্যাত ঝুমুর
পুলিশের হাতে আটক (বাম থেকে দ্বিতীয়) দৌলতদিয়ার যৌনপল্লীর সর্দারনী খ্যাত ঝুমুর

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী সর্দারনী ঝুমুর বেগম (৪২) এবং তার স্বামী ইউপি সদস্য জলিল ফকির (৪৪)কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম রোববার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। ওসি উল্লেখ করেন যে, ঝুমুর বেগম দৌলতদিয়া যৌনপল্লীর একজন প্রভাবশালী সর্দারনী ছিলেন। তিনি ৫ আগস্টের আগ পর্যন্ত যৌনপল্লীর ভেতরে প্রভাব বিস্তার করে একটি মাদক ব্যবসার স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে যৌনপল্লী সংলগ্ন হোটেল নিরালা বোডিংয়ের সাত নম্বর কক্ষ থেকে একটি বিদেশি মদের বোতল ও দুটি রয়্যাল ডাচ বিয়ারসহ ঝুমুর বেগমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় চলমান আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার আসামি হিসেবে ঝুমুর বেগমের স্বামী জলিল ফকিরকে শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে হোটেল নিরালা বোডিং থেকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ঝুমুর বেগম বাংলাদেশের সাবেক অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। হাবিবুর রহমানের ক্ষমতার প্রভাবে তিনি যৌনপল্লীতে অসহায় নারী ঐক্য সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের সভাপতি পদ ব্যবহার করে তিনি পল্লীর যৌনকর্মীদের নিয়ন্ত্রণ করতেন এবং পরিচালনা করতেন মাদক ব্যবসা ও জুয়ার আসর।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT