নোটিশ:
শিরোনামঃ
প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর৪’

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ বার দেখা হয়েছে
গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর৪’

সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ‘২০২৪ ওয়াইআর৪’ নামের একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। প্রায় ২০০ ফুট চওড়া এই গ্রহাণুটি ২০৩২ সালে পৃথিবীর কাছাকাছি আসবে। তবে বিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, এটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে।

নাসার গ্রহ প্রতিরক্ষা দলের গবেষকরা জানিয়েছেন, শুরুতে গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা প্রায় ৩ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে হয়েছে মাত্র ০.২৮ শতাংশ। যদিও পৃথিবীর জন্য আশঙ্কা কমেছে, তবে চাঁদের সঙ্গে এর সংঘর্ষের সম্ভাবনা বেড়েছে। আগে এই আশঙ্কা শূন্য থাকলেও এখন প্রায় ১ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে নাসা।

যেহেতু গ্রহাণুটি আকারে বড়, তাই এটি পৃথিবীতে আঘাত হানলে বড় ধরনের ক্ষতি হতে পারত। ফলে বিজ্ঞানীরা এর গতিপথ নিয়মিত পর্যবেক্ষণ করছেন। ২০২৪ সালে নাসার সেন্টার ফর নেওয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ জানায়, এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ছিল ২.৬ শতাংশ। তবে সাম্প্রতিক বিশ্লেষণে সেই হার কমে মাত্র ১.২ শতাংশ হয়েছে।

নাসার পূর্বাভাস অনুযায়ী, ২০৩২ সালের ডিসেম্বরে গ্রহাণুটি পৃথিবীর মাত্র ৬৬ হাজার মাইল দূর দিয়ে অতিক্রম করবে। যদিও এটি পৃথিবীতে আঘাত হানবে না, তবে ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, ২০২৮ সালের আগে আবারও গ্রহাণুটির গতিবিধি পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT