ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস তারেক রহমানের বক্তব্যে শুরু হচ্ছে নতুন সংসদ, আজই স্পিকার নির্বাচন! বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ইরান! যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি স্পেনের বড় ধাক্কা ইসরায়েলকে, রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার সংসদ কক্ষে স্পিকারের আসনের ওপরে বসলো কালেমা তাইয়্যেবা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা

ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় বসছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা থাকলেও ‘জুলাই সনদ’, সংবিধান সংস্কার এবং রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদের প্রথম দিন থেকেই রাজনৈতিক উত্তাপ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।

নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বেলা ১১টায় শুরু হচ্ছে। সংসদের প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন সংসদের কার্যক্রম।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন উদ্বোধনী ভাষণ দেবেন এবং এরপর শুরু হবে সংসদের নিয়মিত কার্যক্রম।

প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা একাধিক অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। এসব অধ্যাদেশ অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ সদস্যরা।

সংসদের প্রধান রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘জুলাই সনদ’ এবং সংবিধান সংস্কার পরিষদ ইস্যু।

জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নির্বাচন এই সনদের ভিত্তিতেই হয়েছে বলে দাবি করছে আন্দোলনে যুক্ত বিভিন্ন রাজনৈতিক শক্তি। সেই প্রেক্ষাপটে সংসদে থাকা ‘জুলাইকে ধারণ করা’ সংসদ সদস্যরা সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি তুলবেন বলে জানা গেছে।

জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা ইতোমধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথক শপথ নিয়েছেন। তবে বিএনপির সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন—যা নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে।

ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। তবে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী জানিয়েছে, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অগ্রগতি না হওয়া পর্যন্ত তারা ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।

বিরোধী দলগুলোর মতে, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারি দলের অবস্থানের ওপরই সংসদে তাদের ভূমিকা নির্ভর করবে।

সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হতে পারে। বিরোধী জোটের কয়েকটি দল ইতোমধ্যে রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউটের ইঙ্গিত দিয়েছে।

জামায়াতে ইসলামী ও এনসিপির কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, তারা বর্তমান রাষ্ট্রপতিকে স্বীকৃতি দেন না এবং সংসদে তার ভাষণ মেনে নেওয়া তাদের জন্য কঠিন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। তবে বিএনপি যদি জুলাই সনদ অনুযায়ী সংস্কারের পথে এগোয়, তাহলে তারা সংসদে সহযোগিতা করবে।

নতুন সংসদের সামনে বড় একটি আইনি চ্যালেঞ্জও রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশন থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে আইনে রূপান্তর করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে আইন পাস না হলে এসব অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ফলে আইনগতভাবে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত ঝুলে যাওয়ার ঝুঁকি রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে তৈরি হওয়া নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন এই সংসদে কতটা দেখা যাবে—সেই প্রশ্ন এখন রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্র।

বিরোধী দলগুলোর মতে, জুলাই সনদ উপেক্ষা করা হলে তারা আবারও ছাত্র-জনতাকে নিয়ে আন্দোলনে নামতে পারে। আর সরকারপক্ষের দাবি, সংসদই হবে সব ধরনের রাজনৈতিক সংস্কার ও আইনি সিদ্ধান্তের মূল প্ল্যাটফর্ম।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT