দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি বৈঠক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বগুড়া-২ আসনে ভরাডুবি, জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না নির্বাচন নিয়ে যা বলল মার্কিন দূতাবাস দৃষ্টান্ত স্থাপন করেছেন সারজিস আলম, পরাজয়ের পর সৌহার্দ্যের বার্তা সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি, ৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী কারাগারে ইমরান খানের দৃষ্টিশক্তির ৮৫% নষ্ট: সুপ্রিম কোর্টে মেডিকেল রিপোর্ট জমা নারী প্রার্থীকে কেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ, হাসপাতালে হাবিবা নির্বাচনের দিন চার ধাপে ভোটের হার পাঠাতে নির্দেশ ইসির ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কঠিন পরিণতি শায়খ আহমাদুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আমার ভোটে জিতবে যে, দায় আমারও যা করবে সে

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি বৈঠক

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার দেখা হয়েছে
বিএনপির জরুরি বৈঠক

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠক করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন, আর তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন (অনলাইনে)। এছাড়া, অনলাইনে যুক্ত হন মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘‘দেশের চলমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। বৃহস্পতিবার রাতে আমরা দলীয় অবস্থান জানিয়েছি, তবে ভবিষ্যতে আরও সিদ্ধান্ত আসবে।’’

বিএনপি অভ্যুত্থান বিষয়ে কবে প্রস্তাব দেবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এটি বিএনপি নিজস্ব কৌশল অনুযায়ী দেবে।’’

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি, স্থাপনা ও নামফলক ভাঙচুরের সাম্প্রতিক ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দলের পরবর্তী করণীয় ঠিক করতে লন্ডন সময় ভোর সাড়ে ৫টায় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারেক রহমান। সাধারণত, তিনি প্রতি সোমবার লন্ডন সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) বিএনপির স্থায়ী কমিটির বৈঠক করেন। তবে এবার নিয়মের ব্যতিক্রম করে শুক্রবার ভোরেই জরুরি বৈঠক করেন।

বিশ্লেষকদের মতে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করতেই বিএনপি এই জরুরি বৈঠক আয়োজন করেছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT