এসএসসির জিপিএ ৪.২৫ তাঁকে থামাতে পারেনি, অধ্যবসায়ে আজ বাকৃবির অধ্যাপক ড. গোলজার হোসাইন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষক হওয়ার স্বপ্নে এগিয়ে চলা কুড়িগ্রামের অনামিকা এসএসসির জিপিএ ৪.২৫ তাঁকে থামাতে পারেনি, অধ্যবসায়ে আজ বাকৃবির অধ্যাপক ড. গোলজার হোসাইন মানুষের হাসিই পারিশ্রমিক, ৩৫ বছর ধরে বিনা পয়সায় চুল কাটান আবেদ বর্ষার মাঝেও পানির সংকট, পাট জাগ দিতে দিশেহারা কুড়িগ্রামের কৃষক কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে বিসিআইসি ডিলারের ১৯০ বস্তা সার নিয়ে গেল কৃষক কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের মিলনমেলা অনুষ্ঠিত দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য, লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

এসএসসির জিপিএ ৪.২৫ তাঁকে থামাতে পারেনি, অধ্যবসায়ে আজ বাকৃবির অধ্যাপক ড. গোলজার হোসাইন

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
বাকৃবির অধ্যাপক ড. গোলজার হোসাইন

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে যখন কেউ আনন্দে উদযাপন করছে, আবার কেউ প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশায় ভুগছে—তখন অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠতে পারেন ভূরুঙ্গামারীর কৃতী সন্তান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. গোলজার হোসাইন।

২০০৩ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৪.২৫ অর্জন করেন। পরবর্তীতে ২০০৫ সালে এইচএসসি সম্পন্ন করে ২০০৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদে ভর্তি হন। ডিভিএম ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

মাস্টার্সে প্রথম স্থান অর্জনের পাশাপাশি ড. গোলজার হোসাইন সম্মানজনক President’s Gold Medal লাভ করেন। উচ্চতর গবেষণার লক্ষ্যে তিনি জাপানের Osaka University থেকে পিএইচডি এবং পরবর্তীতে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

শিক্ষকতা জীবনে ২০১২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন তিনি। এরপর ২০১৪ সালে সহকারী অধ্যাপক, ২০১৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

ভাইরোলজি ও মাইক্রোবায়োলজি বিষয়ে তাঁর রয়েছে উল্লেখযোগ্য গবেষণা অবদান। Viral pathophysiology, genomics, host-virus interaction, viral immunology এবং zoonotic diseases তাঁর গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ২০২৪ সালে Stanford University ও Elsevier-এর প্রকাশিত World’s Top 2% Scientists তালিকায়ও তাঁর নাম স্থান পেয়েছে বলে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস সূত্রে জানা যায়।

ড. গোলজার হোসাইনের জীবনের এই পথচলা বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত পরিচয় নয়। লক্ষ্য নির্ধারণ, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিজেকে ধারাবাহিকভাবে উন্নত করার মানসিকতাই একজন মানুষের সাফল্যের ভিত্তি গড়ে দেয়।

শিক্ষাবিদদের মতে, এসএসসি জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি শেষ গন্তব্য নয়। আশানুরূপ ফলাফল না এলেও হতাশ না হয়ে নিজের সীমাবদ্ধতা চিহ্নিত করে নতুন উদ্যমে এগিয়ে গেলে সাফল্যের সুযোগ তৈরি হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT