স্বামীকে হত্যার পর বুকের ওপর ‘সরি জান আই লাভ ইউ’ লিখে স্ত্রীর....- দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১ অসহায়-প্রতিবন্ধী পরিবারে ঈদ উপহার দিল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি শোক প্রস্তাবে আবরার-ওসমান হাদি- ফেলানীর নাম চাইলেন নাহিদ ইসলাম সংসদ হবে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র—প্রথম অধিবেশনেই তারেক রহমানের ঘোষণা আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস তারেক রহমানের বক্তব্যে শুরু হচ্ছে নতুন সংসদ, আজই স্পিকার নির্বাচন!

স্বামীকে হত্যার পর বুকের ওপর ‘সরি জান আই লাভ ইউ’ লিখে স্ত্রীর আত্মহত্যা

হোসাইন রাজিব
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে
স্বামীকে হত্যার পর বুকের ওপর ‘সরি জান আই লাভ ইউ’ লিখে স্ত্রীর আত্মহত্যা

স্বামীকে হত্যার পর বুকের ওপর ‘সরি জান আই লাভ ইউ’ লিখে স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

সাতক্ষীরায় স্বামীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবুল কালাম আজাদ (৪৫) এবং তার দ্বিতীয় স্ত্রী নাজমিন (৩০)। আবুল কালাম আজাদ কলারোয়া থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং কাপড় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের জানান, আবুল কালাম আজাদের দুইটি স্ত্রী ছিল, তবে তার প্রথম স্ত্রী শারমিনের সঙ্গে সম্পর্ক ছিল খারাপ। দ্বিতীয় স্ত্রী নাজমিন একসাথে বসবাসের জন্য শারমিনকে ফোন করেন, কিন্তু শারমিন রাজি না হলে ক্ষোভের বশবর্তী হয়ে নাজমিন এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

স্বামীকে হত্যা করার পর নাজমিন তার বুকের ওপর কলম দিয়ে লিখে যান, ‘স্যরি জান, আই লাভ ইউ’।

এদিকে, তাদের মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘আমি সব কিছু শেষ করে দিলাম। আমি ২টা ৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচব না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম। এবার তোমরা সংসার কর ভালো করে। আর কেউ বিরক্ত করবে না। আমার ছেলে কষ্ট পাবে, তারপরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম। তবুও সে আমাকে কষ্ট দিল, শয়তান একটা।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তিনি নিজে সেখানে যাচ্ছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বামীকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

 র‍্যাবের বর্বরতা: শবে কদরের দিন রোজাদারকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আলেপ উদ্দিন
ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন ভূরুঙ্গামারী উপজেলার কৃষকরা

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT