কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ড্রামট্রাক-অটো এক্সিডেন্টে ২জন নিহত, আহত-৩ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ড্রামট্রাক-অটো এক্সিডেন্টে ২জন নিহত, আহত-৩

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাকে চাপায় পড়ে অটোরিক্সা চালক সহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন তিনজন। রোববার ১৩ জুলাই দুপুরে  ভুরুঙ্গামারী উপজেলার সোনারহাট স্থলবন্দর সড়কে ঘুন্ডি ঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতারা হলেন অটোরিকশা চালক ভুরুঙ্গামারী পাইকের ছাড়া ইউনিয়নের বাহার উদ্দিন বানু (৩০) ও নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার অটো যাত্রী আতিকা খাতুন (১৫)।
জানা গেছে, আতিকা খাতুন তার পরিবারের সঙ্গে সোনার হাট স্থল বন্দর ঘুরতে এসেছিলেন। আহত ব্যক্তিরা হলেন আবু বক্কর, মোর্শেদা বেগম ও ফাতেমা বেগম। তারা সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারি থেকে ছেড়ে আসা সোনারহাট গামী ড্রাম ট্রাক ঘুন্ডিঘর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা যাত্রীবাহী একটি অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটো চালক বাহার উদ্দিন নিহত হন । রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন আহত পাঁচজনকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আতিকা খাতুনের মৃত্যু হয়। এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে ঘাতক ট্রাকটি আটক করে। কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ গণমাধ্যমকে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন এবং ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান। তিনি বলেন, চালককে আটকের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT