ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ নিষিদ্ধ, দেশীয় বৃক্ষেই রক্ষা পাবে জীববৈচিত্র্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সিঙ্গাপুরে আজিজ খান ও এস আলম এর সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ রাশিয়ার বৈদেশিক ঋণ ২০ বছরের সর্বোচ্চ, যুদ্ধ ব্যয় ও বাজেট ঘাটতি মোকাবেলায় অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঢাকা-৮ আসনে ভোট কারচুপির অভিযোগ, শপথ স্থগিতের আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর হাসপাতালে নেওয়া হচ্ছে ইমরান খানকে, মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত ঢাকায় প্রতিবাদ মিছিলের ঘোষণা বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এর ঢাকার পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের কার্নিশে ঝুলন্ত আমিরকে গুলি, রামপুরার মানবতাবিরোধী মামলার রায় ৪ মার্চ পিনাকী-ইলিয়াসের ভরাডুবির কারণ বিশ্লেষণ ৩৩,৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন হেফাজত অভিনন্দন জানাল তারেক-বিএনপি-কে, নতুন সরকারের জন্য সুশাসনের আহ্বান

ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ নিষিদ্ধ, দেশীয় বৃক্ষেই রক্ষা পাবে জীববৈচিত্র্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে

পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বড় এক পদক্ষেপ নিল সরকার। ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে— জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে এখন থেকে সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে এসব আগ্রাসী প্রজাতির গাছের পরিবর্তে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে বনায়ন গড়ে তুলতে হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ মাটি থেকে অত্যধিক পরিমাণে পানি শোষণ করে, ফলে আর্দ্রতা কমে গিয়ে জলবায়ু ও কৃষি উভয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শুধু তাই নয়, এদের পাতা থেকে নির্গত টক্সিন মাটিকে বিষাক্ত করে তোলে, ফলে আশেপাশে অন্য গাছ জন্মাতে পারে না। এ গাছগুলোতে পাখি, পোকামাকড় বা অন্যান্য প্রাণীও বাসা বাঁধতে পারে না, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি।

পরিবেশ রক্ষায় দেশীয় গাছ রোপণের আহ্বান জানিয়ে সরকার বলেছে, শুধু বৃক্ষ নয়, বেছে নিতে হবে এমন গাছ—যে গুলো প্রকৃতিকে বাঁচায়, প্রাণীদের আশ্রয় দেয়, পরিবেশে ভারসাম্য আনে।

সরকারের এই উদ্যোগে দেশব্যাপী সচেতনতা ও অংশগ্রহণ বাড়লে সবুজে ভরে উঠবে দেশ, রক্ষা পাবে প্রকৃতি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT