বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, বালিয়াকান্দি মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ডা. ফারুক হোসেন বলেন, “টাইফয়েড জ্বর একটি মারাত্মক সংক্রামক রোগ, যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। এ টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশু ও কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সবাইকে এ টিকা গ্রহণে সচেতন হতে হবে।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT