দেশের সকল মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশের সকল মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার (৯ এপ্রিল) এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষের পাশাপাশি আদিবাসী জাতিগোষ্ঠী—চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ অন্যান্যদের নববর্ষ উদযাপন উপলক্ষে মাদ্রাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব পালনের অনুরোধ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার গণমাধ্যমকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব মাদ্রাসায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। এর আওতায় তিনটি সরকারি এবং সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

এর আগে ২৩ মার্চ, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুসারেই মাদ্রাসাগুলোতেও এই উৎসব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT