আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস: তারুণ্যের অংশগ্রহণে খেলাধুলার উন্নয়ন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস: তারুণ্যের অংশগ্রহণে খেলাধুলার উন্নয়ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:

আজ ৬ এপ্রিল, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এ বছরের প্রতিপাদ্য—‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’। দিনটি উদযাপনে বাংলাদেশেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠন, ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও ক্রীড়া সংগঠকরা এই দিবস পালন করছে।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে একটি র‌্যালি শুরু হয়ে সচিবালয়ের প্রধান ফটক ঘুরে জিরো পয়েন্ট হয়ে জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

এছাড়া সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব-১৭ শিশুদের নিয়ে ঢাকায় আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্ট। ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ জাতীয় স্টেডিয়ামে এবং অন্যান্য খেলা মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সারাদেশে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া সংস্থাগুলোর উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও প্রীতি ম্যাচের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT