রাশিয়ায় জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের তাসিন মোহাম্মাদের স্বর্ণপদক জয় - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাশিয়ায় জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের তাসিন মোহাম্মাদের স্বর্ণপদক জয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ বার দেখা হয়েছে

রাশিয়ার সোচিতে ১৩-২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক অলিম্পিয়াডে (Olympiad on Climate Change and Environmental Issues) বাংলাদেশের তাসিন মোহাম্মাদ স্বর্ণপদক জয় করেছেন।

এই প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচ সদস্যবিশিষ্ট দল অংশ নেয়। দলটির নেতৃত্ব দেন ব্র্যাক ইউনিভার্সিটির ফারহান মাসুদ তাসিন। দলের অন্য সদস্যরা হলেন ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, রাজশাহী কলেজিয়েট স্কুলের মো. নূর আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মো. আশিকুর রহমান এবং স্বর্ণপদক বিজয়ী তাসিন মোহাম্মাদ।

অলিম্পিয়াডে বিশ্বের বিভিন্ন দেশের হাইস্কুল শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান নিয়ে গবেষণা ও আলোচনা করেন। বাংলাদেশের প্রতিনিধিরা তাদের উদ্ভাবনী প্রকল্প আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপন করে, অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় দলীয় দক্ষতা প্রদর্শন করেন।

তাসিন মোহাম্মাদের এই অর্জন বাংলাদেশের তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সক্রিয় অংশগ্রহণের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT